রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধতার নজির গড়ল, সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১ জুলাই (হি. স.) : জুলাই মাসের প্রথম দিন। রাজ্য সরকারের তরফেও প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধতা। বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনায় ১.৩ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা সরকারের তরফেও সরাসরি পৌঁছে গেল। অনাড়ম্বর অনুষ্ঠানে এর হয়েছে সূচনা নেতাজি
রাজ্য সরকার প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধতার নজির গড়ল, সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ১ জুলাই (হি. স.) : জুলাই মাসের প্রথম দিন। রাজ্য সরকারের তরফেও প্রতিশ্রুতি পূরণে দায়বদ্ধতা।

বহু প্রতীক্ষিত অন্নপূর্ণা যোজনায় ১.৩ কোটি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা সরকারের তরফেও সরাসরি পৌঁছে গেল। অনাড়ম্বর অনুষ্ঠানে এর হয়েছে সূচনা নেতাজি ইনডোরে

উল্লেখ্য, রাজ্যের ১ কোটি ৩০ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার আওতায় ৩,০০০ টাকার আর্থিক সহায়তা পৌঁছে দেওয়ার কর্মসূচির সূচনা হল বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মন্ত্রিসভার একাধিক সদস্য এবং হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতার উপভোক্তারা। পাঁচ জেলার পাঁচ জন উপভোক্তাকে মঞ্চে প্রতীকী শংসাপত্র ও উপহার তুলে দেওয়া হয়েছ।

এদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্নপূর্ণা যোজনার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার বাস্তবায়নের পথে সরকার অনেকটাই এগিয়েছে। তিনি জানান, প্রথম দফায় ২৭ জুন প্রায় ২১ লক্ষ মহিলার অ্যাকাউন্টে অর্থ পাঠানো হয়েছিল। খাদ্য সুরক্ষা দফতরের তথ্যের ভিত্তিতে সেই কাজ শুরু হয়। এ জন্য তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অগ্নিমিত্রা পাল এবং বিভাগের প্রধান সচিব মৌমিতা গোদারার ভূয়সী প্রশংসা করেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবি, মোট ১ কোটি ৬০ লক্ষ আবেদনকারীর মধ্যে যাচাই-বাছাইয়ে ২৬ লক্ষ আবেদন বাতিল হয়েছে। তাঁর অভিযোগ, তালিকায় বহু মৃত ব্যক্তি, ভোটার তালিকায় নামহীন এবং অ-ভারতীয় ব্যক্তির নাম ছিল। তবে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় আবেদনকারীদের বাদ দেওয়া হয়নি বলেও তিনি জানান। তাঁর আশ্বাস, প্রকৃত কোনও উপভোক্তাকে বঞ্চিত করা হবে না।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande