ফরিদাবাদে ছাদে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি
ফরিদাবাদ, ১ জুলাই (হি.স.) : বাড়ির ছাদে ঘুমন্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফরিদাবাদে। মঙ্গলবার রাতে বল্লভগড় এলাকার রাজীব কলোনিতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত
ফরিদাবাদ: ছাদে ঘুমন্ত অবস্থায় যুবককে গুলি


ফরিদাবাদ, ১ জুলাই (হি.স.) : বাড়ির ছাদে ঘুমন্ত এক যুবককে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ফরিদাবাদে। মঙ্গলবার রাতে বল্লভগড় এলাকার রাজীব কলোনিতে এই ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবকের অবস্থা আশঙ্কাজনক।

বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত যুবকের নাম বিপিন। উত্তর প্রদেশের মৈনপুরীর বাসিন্দা বিপিন পরিবারের সঙ্গে রাজীব কলোনিতে ভাড়া থাকতেন। মঙ্গলবার রাতে তিনি বাড়ির ছাদে ঘুমিয়ে ছিলেন। সেই সময় এক অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি তাঁর মাথায় লাগে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাত্র ১৬ দিন আগে তিনি রাজীব কলোনিতে ভাড়া থাকতে এসেছিলেন। তিনি একটি জলের ট্যাঙ্কারের চালক হিসেবে কাজ করতেন। পরিবারে স্ত্রী ও একটি সন্তান রয়েছে। ঘটনার সময় তাঁর স্ত্রী সন্তানকে নিয়ে দিল্লিতে গিয়েছিলেন। বাড়িতে অন্য কেউ ছিলেন না। কী কারণে গুলি চালানো হয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে এসে বিপিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে দ্রুত বল্লভগড়ের বাদশা খান সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দিল্লির সফদরজং হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে সেক্টর ৫৮ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। দুষ্কৃতীদের খোঁজে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি এলাকার সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন বিপিনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande