বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর নয়ার আবারও অবসর নিলেন
কলকাতা, ১ জুলাই (হি.স.) : বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর গোলরক্ষক ম্যানুয়েল নয়ার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন। ৪০ বছর বয়সী নয়ার, যাঁকে টুর্নামেন্টের ঠিক আগে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছিল, টিভি সাক্ষাৎকারে তিনি বলেছে
ফিফা বিশ্বকাপ ২০২৬ — জার্মানির বিশ্ব কাপ থেকে বিদায়ের পর নয়ার আবারও অবসর নিলেন


কলকাতা, ১ জুলাই (হি.স.) : বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর গোলরক্ষক ম্যানুয়েল নয়ার দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন।

৪০ বছর বয়সী নয়ার, যাঁকে টুর্নামেন্টের ঠিক আগে অবসর থেকে ফিরিয়ে আনা হয়েছিল, টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন, প্যারাগুয়ের কাছে অপ্রত্যাশিত পরাজয়টিই হবে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ। তিনি জানান, তিনি আর খেলবেন না।

উল্লেখ্য, ২০২৪ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের পর নয়ার প্রথমবার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছিলেন।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande