মাইরওয়ায় ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী
সিওয়ান, ১ জুলাই (হি.স.): মাইরওয়ায় ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই মদ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার পুলিশ সুপার পূরণ কুমার ঝা জানিয়েছেন, বুধবার ভোর প্রায় ৪টা ১৫ মিনিটে গোপন সূত্রে খবর মেলে যে, ধারনি ছ
মাইরওয়ায় ট্রাক থেকে বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার দুই পাচারকারী


সিওয়ান, ১ জুলাই (হি.স.): মাইরওয়ায় ট্রাক থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় দুই মদ পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার পুলিশ সুপার পূরণ কুমার ঝা জানিয়েছেন, বুধবার ভোর প্রায় ৪টা ১৫ মিনিটে গোপন সূত্রে খবর মেলে যে, ধারনি ছাপার চেকপোস্ট দিয়ে একটি ট্রাকে করে অবৈধ বিদেশি মদ নিয়ে যাওয়া হচ্ছে। সেই তথ্যের ভিত্তিতে মাইরওয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাহুল কুমারের নেতৃত্বে পুলিশ চেকপোস্টে গাড়িতে তল্লাশি চালায়।

তল্লাশির সময় সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে কেবিন থেকে ৩৬৪.৫ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই উত্তর প্রদেশের শামলি জেলার মান্ডি সামিদি থানা এলাকার বাসিন্দা জয়প্রকাশ এবং জয়প্রকাশের ছেলে সুমিত কুমারকে গ্রেফতার করা হয়।

এসপি জানান, এই ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য অভিযুক্তদের খোঁজে ধারাবাহিক অভিযান চালানো হচ্ছে। অভিযানে একটি ট্রাক, দুটি মোবাইল ফোন এবং দুটি এটিএম কার্ডও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande