এমবাপের জোড়া গোল, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
কলকাতা, ১ জুলাই (হি.স.): সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল। জোড়া গোল করে ফরাসি অধিনায়ক নায়ক কিলিয়ান এমবাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির আরও কাছে পৌঁছে গেছেন। আমেরিকার নিউ জার্সির ইস্ট রাদারফোর
এমবাপের জোড়া গোল, সুইডেনকে গুঁড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স


কলকাতা, ১ জুলাই (হি.স.):

সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের দল।

জোড়া গোল করে ফরাসি অধিনায়ক নায়ক কিলিয়ান এমবাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় লিওনেল মেসির আরও কাছে পৌঁছে গেছেন।

আমেরিকার নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের নিউইয়র্ক–নিউ জার্সি স্টেডিয়ামে (মেটলাইফ স্টেডিয়াম) সোমবার রাতে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ফ্রান্সের হাতে। বলের দখল, আক্রমণের গতি আর সুযোগ তৈরি–সবকিছুতেই এগিয়ে ছিল তারা সুইডেনের থেকে।

প্রথমার্ধের শেষ মুহূর্তে উসমান দেম্বেলের সঙ্গে দারুণ এক ‘গিভ অ্যান্ড গো’ থেকে সুইডিশ ডিফেন্ডার ভিক্টর ইয়োকেরেসকে টপকে ফ্রান্সকে এগিয়ে নেন এমবাপে। গোল করেই এমবাপে ছুটে যান ডাগআউটের দিকে, জড়িয়ে ধরেন গুরু কোচকে।

বিরতির পর ৫৩ মিনিটে ওলিসের নিখুঁত পাস থেকে স্বচ্ছন্দ ফিনিশে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা।

এরপর ৭৪ মিনিটে আবারও ওলিস-এমবাপে জুটির ঝলক। ওলিসের চমৎকার রক্ষণচেরা পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এমবাপে।

এই গোলেই বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়াল ১৮। পাশাপাশি বিশ্বকাপের নকআউট পর্বে তার গোলসংখ্যা বেড়ে হল ১০, যা বিশ্বমঞ্চের ইতিহাসে এককভাবে সর্বোচ্চ। তিনি ছাড়িয়ে গেলেন ৮টি করে গোল করা ব্রাজিলের রোনালদো নাজারিও ও লিওনিদাসকে। একই সঙ্গে ২৯ ম্যাচ খেলা লিওনেল মেসির (১৯ গোল) চেয়ে তিনি এখন মাত্র ১ গোল পিছিয়ে আছেন।

এবার কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে শেষ ষোলোর ম্যাচে ফরাসিদের পরবর্তী প্রতিপক্ষ প্যারাগুয়ে।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande