
কলকাতা, ১ জুলাই (হি.স.):
ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটির জন্য মঙ্গলবার ইংল্যান্ড তাদের দল ঘোষণা করেছে। হ্যারি ব্রুক দলটির নেতৃত্ব দেবেন।
ইংল্যান্ড ১ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে পাঁচটি টি-টোয়েন্টি ও তিনটি ওয়ানডেতে ভারতের মুখোমুখি হবে।
প্রথম টি-টোয়েন্টির জন্য ইংল্যান্ড দল: ফিল সল্ট, জস বাটলার, হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেথেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লুক উড
সময়সূচি:
**বুধবার, ১ জুলাই - প্রথম টি-টোয়েন্টি: চেস্টার-লে-স্ট্রিট
**শনিবার, ৪ জুলাই - দ্বিতীয় টি-টোয়েন্টি: ওল্ড ট্র্যাফোর্ড, ম্যানচেস্টার
**মঙ্গলবার, ৭ জুলাই - তৃতীয় টি-টোয়েন্টি: ট্রেন্ট ব্রিজ, নটিংহাম
**বৃহস্পতিবার, ৯ জুলাই: চতুর্থ টি-টোয়েন্টি: ব্রিস্টল
**শনিবার, ১১ জুলাই: পঞ্চম টি-টোয়েন্টি: সাউদাম্পটন
হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি