শর্তসাপেক্ষে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের
কলকাতা, ১ জুলাই (হি.স.): কলকাতা হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। আদালতের নির্দেশ, থানায় নিয়মিত হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে। উল্লেখ্য, বাড়ি দখলের অভিয
শর্তসাপেক্ষে জামিন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের


কলকাতা, ১ জুলাই (হি.স.): কলকাতা হাই কোর্ট থেকে শর্তসাপেক্ষে জামিন পেলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। বুধবার তাঁর জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। আদালতের নির্দেশ, থানায় নিয়মিত হাজিরা দিতে হবে এবং তদন্তে সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, বাড়ি দখলের অভিযোগে গ্রেফতার করা হয় তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারকে। জুন মাসের ৩ তারিখ দুপুরে সল্টলেক এলাকা থেকে তাঁকে প্রথমে আটক করে বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে ১২ বছর ধরে বাড়ি দখল করে রাখার অভিযোগ ছিল। ভাড়া চাইতে গেলে বাড়ির মালিককে দেওয়া হত হুমকি। এই অভিযোগে জয়প্রকাশকে ঘিরে বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। এরপরই পুলিশ ঘটনাস্থলে এসে জয়প্রকাশকে আটক করে। বাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে পরে তাঁকে গ্রেফতার করে পুলিশ। জামিনের আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল নেতা। প্রায় এক মাস হেফাজতে থাকার পর আদালতের নির্দেশে তিনি আপাতত মুক্তি পাচ্ছেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande