নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো
কলকাতা, ১ জুলাই (হি.স.): ১৯৮৬ সালের পর নকআউট পর্বে মঙ্গলবার চলতি বিশ্বকাপে ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ জিতল মেক্সিকো। ১৯৮৬ সালে শেষ ষোলোতে বুলগেরিয়াকে হারানোর পর নকআউট পর্বে টানা সাতবার হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মেক্সিকোর। ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬,
নকআউট অভিশাপ ঘুচাল মেক্সিকো


কলকাতা, ১ জুলাই (হি.স.):

১৯৮৬ সালের পর নকআউট পর্বে মঙ্গলবার চলতি বিশ্বকাপে ইকুয়েডরের বিরুদ্ধে ম্যাচ জিতল মেক্সিকো। ১৯৮৬ সালে শেষ ষোলোতে বুলগেরিয়াকে হারানোর পর নকআউট পর্বে টানা সাতবার হারের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল মেক্সিকোর। ১৯৯৪, ১৯৯৮, ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপের শেষ ষোলোর প্রতিটি ম্যাচেই বিদায় নিতে হয়েছিল তাদের। এবার স্বাগতিকরা তা করেনি।

বিশ্বকাপের শেষ ৩২ এর লড়াইয়ে আজতেকায় শুরু থেকেই দাপট দেখায় স্বাগতিক মেক্সিকো। প্রথমার্ধেই হুলিয়ান কুইনোনেস ও রাউল হিমেনেজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হাভিয়ের আগুইরের দল। বিরতির পরও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছেই রেখে সহজ জয় নিশ্চিত করে তারা।

মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মেক্সিকোর হয়ে জুলিয়ান কুইনোনস ২২ মিনিটে এবং রাউল জিমিনেজ ৩১ মিনিটে গোল করেন। এই জয়ের ফলে মেক্সিকো বিশ্বকাপের শেষ ষোলোতে (রাউন্ড অব ১৬) জায়গা করে নিল।

জয়ে শেষ ষোলোতে মেক্সিকো মুখোমুখি হবে ইংল্যান্ড অথবা ডিআর কঙ্গোর। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী রবিবার, মেক্সিকো সিটিতেই। আজ রাত দশটায় কঙ্গো ও ইংলিশরা মুখোমুখি হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande