

পাথারকান্দি (অসম), ১ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকান্দির দোহালিয়া রেঞ্জ ফরেস্ট এলাকাধীন বাদশাহী রিজার্ভের ভিতরে গড়ে তোলা অবৈধ ফিশারি গুঁড়িয়ে দিয়েছেন এলাকার পরিবেশপ্রেমী জনতা।
আজ বুধবার এলাকার জনগণের সহায়তায় দোহালিয়া বন বিভাগের এক দল চন্দ্রপুর এলাকায় অভিযানে নেমে একটি প্রকাণ্ড ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের দিয়েছে। এতে প্রায় সাড়ে তিন বিঘা বনভূমি বেদখল মুক্ত হয়েছে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার স্থানীয় রেঞ্জ ফরেস্ট অফিসার প্রদীপ বায়েরৈর নেতৃত্বে ফরেস্ট প্রটেকশন টিম, পুলিশ এবং বিশাল কামান্ডো বাহিনী অভিযানে নেমে সলগই ফরেস্ট বিট এলাকার চন্দ্রপুর সংরক্ষিত বনাঞ্চলের ভিতরে পাঁচটি ফিশারির বাঁধ কেটে জল ও মাছ বের করে দিয়েছে। এতে প্রায় তিন হেক্টর বনভূমি বেদখল মুক্ত হয়েছে।
হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস