অসুস্থ হয়ে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি মহন্ত নৃত্য গোপাল দাস, শারীরিক অবস্থার উন্নতি
লখনউ, ১ জুলাই (হি.স.) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর সভাপতি এবং শ্রী মনিরাম দাস ছাওনি-র মহন্ত নৃত্য গোপাল দাস মহারাজ অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উ
অসুস্থ হয়ে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি মহন্ত নৃত্য গোপাল দাস, শারীরিক অবস্থার উন্নতি


লখনউ, ১ জুলাই (হি.স.) : অযোধ্যার শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট-এর সভাপতি এবং শ্রী মনিরাম দাস ছাওনি-র মহন্ত নৃত্য গোপাল দাস মহারাজ অসুস্থ হয়ে পড়ায় সোমবার তাঁকে লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।বুধবার মেদান্ত হাসপাতালের ডিরেক্টর ডা. রাকেশ কাপুর জানান, সোমবার দুপুর ১টা ৩৫ মিনিটে মহন্ত নৃত্য গোপাল দাসকে হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট এবং মূত্রনালির সংক্রমণের (ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন) কারণে তাঁকে ভর্তি করা হয়েছে। ডা. দিলীপ দুবের তত্ত্বাবধানে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন (সিসিএম) দলের চিকিৎসকরা তাঁর চিকিৎসা করছেন। ডা. কাপুর নিজেও মূত্রনালির সংক্রমণের চিকিৎসার তদারকি করছেন।তিনি জানান, মহন্তের শারীরিক অবস্থার ক্রমাগত উন্নতি হচ্ছে। সম্পূর্ণ সুস্থ হতে আরও তিন থেকে চার দিন সময় লাগতে পারে। এরপর তিনি সুস্থ হয়ে অযোধ্যায় ফিরতে পারবেন বলে চিকিৎসকদের আশা।এর আগে তাঁর এক শিষ্য জানিয়েছিলেন, জন্মোৎসবের একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় তিনি সংক্রমিত হন। এরপর শারীরিক অসুস্থতা বাড়তে থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।এদিকে, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের উপদেষ্টা অবনীশ কুমার অবস্থী মেদান্ত হাসপাতালে গিয়ে মহন্ত নৃত্য গোপাল দাসের শারীরিক অবস্থার খোঁজ নেন।

হিন্দুস্থান সমাচার / সৌমি বৈদ্য




 

 rajesh pande