
কলকাতা, ১ জুলাই (হি. স.) : ডা. বিধানচন্দ্র রায়'কে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন এ রাজ্যের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার ফেসবুক পেজে তিনি লিখেছেন, আধুনিক পশ্চিমবঙ্গের স্থপতি, পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডা বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ দিবসে জানাই আন্তরিক শ্রদ্ধাঞ্জলি।
উল্লেখ্য, ডাঃ বিধানচন্দ্র রায় শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না, তিনি ছিলেন শিক্ষাবিদ, সমাজসেবক, অসাধারণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলার রূপকার। মহাত্মা গান্ধীর ডাকে, ১৯৩১ সালে যোগ দিয়েছিলেন আইন অমান্য আন্দোলনে। ফলস্বরূপ কারাবন্দিও হতে হয়েছিল তাঁকে। ১৯৪২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে মনোনীত হন। ১৯৪৭-এ নির্বাচিত হয়েছিলেন কংগ্রেস প্রার্থী হিসেবে।
অতঃপর, ১৯৪৮ সালে গ্রহণ করেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত