নদীয়ার মায়াপুরে শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে আধুনিক গেস্টহাউসের শুভ উদ্বোধন
কলকাতা, ১ জুলাই (হি. স.) : শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের ৮৪-তম আবির্ভাব তিথি ও ব্যাসপূজা উপলক্ষে বুধবার নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ভক্তিমুখর পরিবেশে উদ্বোধন হল আধুনিক গেস্ট হাউস ও ‘গোপাল’স প্রসাদম হল অ্যান্ড রেস্টুরে
উদ্বোধন হল


কলকাতা, ১ জুলাই (হি. স.) : শ্রীল ভক্তি স্বরূপ তীর্থ মহারাজের ৮৪-তম আবির্ভাব তিথি ও ব্যাসপূজা উপলক্ষে বুধবার নদিয়ার মায়াপুরে নবনির্মিত শ্রীশ্রী গৌর-নিতাই মন্দিরে ভক্তিমুখর পরিবেশে উদ্বোধন হল আধুনিক গেস্ট হাউস ও ‘গোপাল’স প্রসাদম হল অ্যান্ড রেস্টুরেন্ট’। গৌড়ীয় বৈষ্ণব অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দেশ-বিদেশ থেকে আসা অসংখ্য শিষ্য, ভক্ত ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এদিন সকাল থেকেই গুরুপুজো, বিশেষ আরতি, শাস্ত্রপাঠ, হরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন, আধ্যাত্মিক আলোচনা এবং মহাপ্রসাদ বিতরণের মধ্য দিয়ে পালিত হয়েছে প্রতিষ্ঠাতা আচার্যের আবির্ভাব তিথি। ভক্তরা স্মরণ করেন গৌড়ীয় বৈষ্ণব ধর্মপ্রচার ও ভক্তিসেবায় তাঁর অবদানের কথা। প্রসঙ্গত, এর আগে, গত ২৯ জুন মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা মহোৎসব এবং পরমহংস পরিব্রাজকাচার্য ১০৮ শ্রীশ্রীমদ ভক্তি শ্রীরূপ ভাগবত গোস্বামী ঠাকুরের ১২০-তম আবির্ভাব তিথিও উদযাপিত হয়েছে। এদিকে, মন্দির কর্তৃপক্ষের দাবি, সারা বছর মায়াপুরে আগত দেশ ও বিদেশের তীর্থযাত্রীদের আবাসনের কথা ভেবেই তৈরি হয়েছে নতুন গেস্ট হাউস। পাশাপাশি ‘গোপাল’স প্রসাদম হল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ মিলবে সাত্ত্বিক বৈষ্ণব প্রসাদ ও নিরামিষ আহার। কর্তৃপক্ষের আশা, এই নতুন পরিকাঠামো ভক্তসেবার মান আরও উন্নত করবে এবং মায়াপুরে ধর্মীয় পর্যটনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande