
পূর্ব বর্ধমান, ১ জুলাই (হি. স.) : পূর্ব বর্ধমানের মেমারিতে বিধায়ক মানব গুহের কার্যালয় (সহায়তা কেন্দ্র)–এ হামলার ঘটনায় গ্রেফতার করা হল তিনজনকে। মেমারি থানার পুলিশ তাদের গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে মেমারি শহরের ডিভিসি পাড়ায় অবস্থিত বিজেপি বিধায়ক মানব গুহর সহায়তা কেন্দ্রে ব্যাপক ভাঙচুরের অভিযোগ ওঠে দলেরই একাংশের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে।
বিজেপি কর্মীদের একাংশের অভিযোগ, একদল দুষ্কৃতী আচমকা অফিসে ঢুকে ভাঙচুর চালায়। তাঁদের দাবি, এই হামলার নেপথ্যে আবার বিজেপিরই একাংশের মদত রয়েছে। অভিযোগ, বিজেপি নেতা বিশ্বদেব ভট্টাচার্যের অনুগামীরাই সহায়তা কেন্দ্রে হামলা চালিয়ে ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত