বুধবার বিকেলে ব্যাহত মেট্রো চলাচল
কলকাতা, ১ জুলাই (হি.স.): বুধবার বিকেলে আচমকা পয়েন্ট বিভ্রাটের জেরে সেক্টর-৫ থেকে হাওড়া ময়দানের মধ্যে প্রায় ৪৫ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হল। সেসময় ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলে মেট্রো। ফলে ভোগান্তির শিকার হন মেট্রোর যাত্রীরা। পরে পয়েন্
বুধবার বিকেলে ব্যাহত মেট্রো চলাচল


কলকাতা, ১ জুলাই (হি.স.): বুধবার বিকেলে আচমকা পয়েন্ট বিভ্রাটের জেরে সেক্টর-৫ থেকে হাওড়া ময়দানের মধ্যে প্রায় ৪৫ মিনিট মেট্রো চলাচল ব্যাহত হল। সেসময় ফুলবাগান থেকে হাওড়া ময়দান পর্যন্ত চলে মেট্রো। ফলে ভোগান্তির শিকার হন মেট্রোর যাত্রীরা। পরে পয়েন্ট মেরামতি সম্পূর্ণ হলে ফের সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয়।

জানা গেছে, এদিন বিকাল ৫টা নাগাদ বিভ্রাট হয় মেট্রোয়। মেরামতি সম্পূর্ণ হলে বিকাল ৫টা ৪৫ মিনিট নাগাদ ফের সম্পূর্ণ পথে মেট্রো চলাচল শুরু হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande