ফুলিয়ায় রেল ওভারব্রিজ নির্মাণের পথে বড় পদক্ষেপ, যৌথ সমীক্ষায় আশাবাদী এলাকাবাসী
ফুলিয়া (নদীয়া), ১ জুলাই (হি. স.): ফুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুলিয়া রেলগেটের উপর প্রস্তাবিত রেল ওভারব্রিজ (আরওবি) নির্মাণের লক্ষ্যে বুধবার পূর্ত দফতর, রেল দফতর এবং শান্তিপুর ভূমি ও ভূমি রাজস্ব দফত
পরিদর্শনে


ফুলিয়া (নদীয়া), ১ জুলাই (হি. স.): ফুলিয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণের পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ফুলিয়া রেলগেটের উপর প্রস্তাবিত রেল ওভারব্রিজ (আরওবি) নির্মাণের লক্ষ্যে বুধবার পূর্ত দফতর, রেল দফতর এবং শান্তিপুর ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা যৌথভাবে পরিমাপ ও সমীক্ষার কাজ শুরু করেন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এটি প্রাথমিক পর্যায়ের সমীক্ষা। প্রকল্প বাস্তবায়নের আগে আরও একাধিক প্রশাসনিক ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবুও দীর্ঘদিনের সমস্যার সমাধানের সম্ভাবনায় আশাবাদী হয়ে উঠেছেন ফুলিয়ার বাসিন্দারা।এই প্রসঙ্গে রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, ফুলিয়া রেলগেটে দীর্ঘদিন ধরে যানজট ও জনভোগান্তি নিত্যদিনের সমস্যা ছিল। বিশেষ করে স্কুলের সময় তিনটি বিদ্যালয়ের ছাত্রছাত্রী, নিত্যযাত্রী এবং যানবাহন চালকদের চরম দুর্ভোগ পোহাতে হতো। রেল ওভারব্রিজ নির্মিত হলে সেই সমস্যা অনেকটাই দূর হবে।সাংসদ আরও দাবি করেন, ২০২১ সালেই তিনি রেল মন্ত্রকের কাছে ওভারব্রিজ নির্মাণের আবেদন জানিয়েছিলেন। তাঁর অভিযোগ, সে সময় জমি সংক্রান্ত জটিলতার কারণে প্রকল্পটি এগোয়নি। বর্তমানে সেই সমস্যা কাটিয়ে কাজ এগিয়ে চলেছে এবং দ্রুত প্রকল্প বাস্তবায়িত হবে বলেই তিনি আশা প্রকাশ করেছেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande