শিয়ালদহ বিভাগে একাধিক নতুন লোকাল ও এসি ট্রেন, ৬ জুলাই থেকে বাড়ছে উপনগরীয় রেল পরিষেবা
কলকাতা, ১ জুলাই (হি. স.): উপনগরীয় রেল পরিষেবাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে একাধিক নতুন ট্রেন চালু এবং কয়েকটি বিদ্যমান ট্রেনের পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। বুধবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী
শিয়ালদহ বিভাগে একাধিক নতুন লোকাল ও এসি ট্রেন, ৬ জুলাই থেকে বাড়ছে উপনগরীয় রেল পরিষেবা


কলকাতা, ১ জুলাই (হি. স.): উপনগরীয় রেল পরিষেবাকে আরও উন্নত ও যাত্রীবান্ধব করতে একাধিক নতুন ট্রেন চালু এবং কয়েকটি বিদ্যমান ট্রেনের পরিষেবা সম্প্রসারণের ঘোষণা করল পূর্ব রেলের শিয়ালদহ বিভাগ। বুধবার জারি করা এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৬ জুলাই থেকে এই নতুন পরিষেবাগুলি চালু হবে।ঘোষণা অনুযায়ী, শিয়ালদহ–বারাসাত রুটে নতুন একটি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) ইএমইউ লোকাল চালু হবে। পাশাপাশি ডায়মন্ড হারবার ও হাসনাবাদ শাখায় সন্ধ্যার ব্যস্ত সময়ে অতিরিক্ত ইএমইউ পরিষেবা চালু করা হচ্ছে। আমঘাটা–কৃষ্ণনগর এবং বারাসাত–দমদম ক্যান্টনমেন্ট শাখাতেও নতুন লোকাল ট্রেন চলবে।এছাড়া তিনটি গুরুত্বপূর্ণ ট্রেনের পরিষেবা সম্প্রসারণ করা হয়েছে। শিয়ালদহ–বারুইপুর লোকাল এখন লক্ষ্মীকান্তপুর পর্যন্ত চলবে। শিয়ালদহ–রানাঘাট লোকাল পরীক্ষামূলকভাবে কৃষ্ণনগর পর্যন্ত বাড়ানো হচ্ছে। একই সঙ্গে রানাঘাট–শান্তিপুর–কৃষ্ণনগর লোকালের পরিষেবা আমঘাটা পর্যন্ত সম্প্রসারিত হবে।শিয়ালদহ বিভাগের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা জানান, যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা, পিক আওয়ারের ভিড় কমানো এবং মেট্রোর সঙ্গে আরও উন্নত সংযোগ গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, নতুন পরিষেবার ফলে যাত্রীদের যাতায়াত আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ, নির্ভরযোগ্য এবং সময়সাশ্রয়ী হবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande