নেতাজি মহাবিদ্যালয় শ্যামাপ্রসাদ পক্ষ পালন
আরামবাগ , ১ জুলাই (হি.স.): আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল শ্যামাপ্রসাদ পক্ষ। হুগলির আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে বুধবার মহা সমারোহের সঙ্গে পালিত হল শ্যামাপ্রসাদ পক্ষ। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত
আরামবাগে নেতাজি মহাবিদ্যালয় শ্যামাপ্রসাদ পক্ষ পালন


আরামবাগ , ১ জুলাই (হি.স.): আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল শ্যামাপ্রসাদ পক্ষ। হুগলির আরামবাগের কালিপুর নেতাজি মহাবিদ্যালয়ে বুধবার মহা সমারোহের সঙ্গে পালিত হল শ্যামাপ্রসাদ পক্ষ। কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, কলেজের ছাত্রছাত্রী, অধ্যাপক ও অধ্যাপিকারা।

অনুষ্ঠানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও দেশের প্রতি তাঁর অবদানের কথা তুলে ধরা হয়। বক্তারা তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পাশাপাশি ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশও ছিল চোখে পড়ার মতো। ছাত্রছাত্রীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। উপস্থিত অতিথিরা কলেজের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের অনুষ্ঠান আয়োজনের উপর গুরুত্ব দেন।

অনুষ্ঠানকে ঘিরে কলেজ চত্বরে উৎসবের আবহ তৈরি হয়। শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীদের সক্রিয় অংশগ্রহণে শ্যামাপ্রসাদ পক্ষের অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande