ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে নিউরো আইসিউ–র উদ্বোধন, পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
কলকাতা, ১ জুলাই ( হি. স.) : জোকায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে সূচনা হল অত্যাধুনিক নিউরোলজিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিউরো আইসিউ)। ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে এই নতুন চিকিৎসা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম
ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল


ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল


কলকাতা, ১ জুলাই ( হি. স.) : জোকায় অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে সূচনা হল অত্যাধুনিক নিউরোলজিক্যাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (নিউরো আইসিউ)। ভারত সেবাশ্রম সংঘ হাসপাতালে এই নতুন চিকিৎসা বিভাগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, ক্রীড়া ও যুবকল্যাণ দফতরের প্রতিমন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) ডঃ ইন্দ্রনীল খান, বলাগড়ের বিধায়ক সুমনা সরকার, কার্তিক মহারাজ , স্বামী মাধবানন্দজী মহারাজ প্রমুখl

এই নতুন চিকিৎসা বিভাগ দ্বারোদ্ঘাটনের পূর্বে বরণ করে নেওয়া হয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এরপর স্বামী প্রনবানন্দ মহারাজের মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠানের। নিউরো আইসিউ, এইচডিউ, অপারেশন থিয়েটার কমপ্লেক্স–সহ হাসপাতালের অন্যান্য গুরুত্বপূর্ণ বিভাগ পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী–সহ অন্যান্যরা। মন্ত্রচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠানের। স্বাগত ভাষণ রাখেন ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

মুখ্যমন্ত্রীর কাছে একটি উন্নতমানের নিউরো রিহ্যাবিলিটেশন সেন্টার তৈরির আর্জি জানানো হয় হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। বক্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথমেই তুলে ধরেন ভারত সেবাশ্রম সংঘের ইতিহাস। এছাড়াও চিকিৎসক দিবস উপলক্ষে অভিনন্দন জানান সকল চিকিৎসকদের। ভারত সেবাশ্রম সংঘের এই নতুন উদ্যোগের প্রশংসাও করেন। বক্তব্যের ফাঁকে উঠে আসে তাঁর শৈশবের স্মৃতি। তিনি বলেন, শৈশব ও কৈশোরের বেশিরভাগ সময় কেটেছে ভারত সেবাশ্রম সংঘের সান্নিধ্যে। তাই একজন শিষ্য হিসেবে সংঘের মঞ্চ থেকে বার্তা দিয়েছেন সর্বদা জনগণের পাশে থাকার। এছাড়াও এই হাসপাতালের প্রস্তাবিত পরিকল্পনাকে কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি এবং আয়ুষ্মান ভারত যোজনার অন্তর্ভুক্ত করে শীঘ্রই সহায়তা প্রদানের আশ্বাস দেন তিনি ।

প্রসঙ্গত, বিগত কয়েক বছর ধরে হাসপাতালে সফলভাবে নিউরোলজি ও স্ট্রোক বিভাগ পরিচালনা করার পর, এবার অত্যন্ত নামমাত্র খরচে একটি সম্পূর্ণ পৃথক ও বিশেষভাবে তৈরি নিউরো ইনটেনসিভ কেয়ার ইউনিট চালু করল ভারত সেবাশ্রম সংঘ হাসপাতাল। হাসপাতালের নতুন ইউনিটে রয়েছে আধুনিক পরিকাঠামো। রোগীদের সর্বক্ষণের তত্ত্বাবধানের জন্য রয়েছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ, স্নায়ু–শল্য চিকিৎসক। নিউরো আইসিইউ-এর পাশাপাশি হাসপাতালটিতে রয়েছে একটি নিউরো-রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে নিউরো-ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি এবং স্পিচ ও সোয়ালো থেরাপির সুবিধা রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande