হলান্ড ম্যাজিকে আইভরিকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে
কলকাতা, ১ জুলাই (হি.স.): এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মঙ্গলবার শেষ বত্রিশের ম্যাচটি ২-১ গোলে আইভরি কোস্টের বিরুদ্ধে জিতেছে নরওয়ে। এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ পার করলো দলটি। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রবিবার নিউ ইয়র্কে ব্রাজি
হল্যান্ড-ম্যাজিকে আইভরিকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিলের মুখোমুখি নরওয়ে


কলকাতা, ১ জুলাই (হি.স.): এটি অ্যান্ড টি স্টেডিয়ামে মঙ্গলবার শেষ বত্রিশের ম্যাচটি ২-১ গোলে আইভরি কোস্টের বিরুদ্ধে জিতেছে নরওয়ে।

এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ধাপ পার করলো দলটি। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী রবিবার নিউ ইয়র্কে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।

৩৯ মিনিটে মার্টিন ওদেগোরের পাস পেয়ে ডি-বক্সে বাঁ দিকে একজনকে কাটিয়ে গোল করেন নুহা।

জাতীয় দলের হয়ে ৯টি গোল হলো এই উইঙ্গারের, আর ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল পেল নরওয়ে।

এরপর অসাধারণ সুন্দর এক গোলে ৭৪ মিনিটে সমতা টানেন ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার জিয়ালো। জাতীয় দলের হয়ে ২৩ ম্যাচে তার গোল হলো আটটি।

এরপরই এল হলান্ড-মুহূর্ত। নির্ধারিত সময়ের চার মিনিট বাকি থাকতে পাত্রিক বার্গের পাস ছয় গজ বক্সের বাইরে পেয়ে, নিখুঁত লক্ষ্যে রাখেন ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড, সেই শট আটকানোর সুযোগ পাননি গোলরক্ষক।

বিশ্বকাপে তিন ম্যাচ খেলে হলান্ডের গোল হলো পাঁচটি, একটি বেশি নিয়ে তালিকার শীর্ষে লিওনেল মেসি।

আর জাতীয় দলের হয়ে ৫৩ ম্যাচে হলান্ডের মোট গোল হলো ৬০টি।

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande