বুদগামে যাত্রিবাহী বাস দুর্ঘটনা, চালক-সহ আহত ২৫
বুদগাম, ১ জুলাই (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বুদগামে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চালক-সহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। বুধবার জেলার নাসরুল্লাপোরা এলাকার কাউনারে এই দুর্ঘটনা ঘটে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাসটি বীরওয়াহ থেকে বুদগামের উদ্দেশে যাচ্ছিল। তবে
বুদগামে যাত্রিবাহী বাস দুর্ঘটনা, চালক-সহ আহত ২৫


বুদগাম, ১ জুলাই (হি.স.) : জম্মু ও কাশ্মীরের বুদগামে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় চালক-সহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। বুধবার জেলার নাসরুল্লাপোরা এলাকার কাউনারে এই দুর্ঘটনা ঘটে। সরকারি সূত্রে জানা গিয়েছে, বাসটি বীরওয়াহ থেকে বুদগামের উদ্দেশে যাচ্ছিল। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই নাসরুল্লাপোরা এলাকার স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। তাঁরা দুর্ঘটনাগ্রস্ত বাস থেকে আহত যাত্রীদের বের করে আনতে সহায়তা করেন।

আহতদের বুদগামের সাব-ডিস্ট্রিক্ট হাসপাতালে (এসডিএইচ) ভর্তি করা হয়েছে। সেখানে তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande