কলকাতা পুলিশের নয়া ফরমান কাল থেকেই লাগু এর প্রতিবাদেই সরব এস ইউ সি আই (কমিউনিস্ট)
কলকাতা, ১জুলাই (হি. স.) : আগামীকাল থেকে লাগু করা হচ্ছে কলকাতা পুলিশের নতুন নিয়ম। এর প্রতিবাদেই সরব বিরোধীরা। ধর্মতলায় ১৬৩ ধারা জারি প্রত্যাহারের দাবিতেই রাজপথে নামার ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এসইউসিআই(সি)-র ধর্মতলা চত্বরে আগামী ২ জুলাই থে
কলকাতা পুলিশের নয়া ফরমান কাল থেকেই লাগু এর প্রতিবাদেই সরব এস ইউ সি আই (কমিউনিস্ট)


কলকাতা, ১জুলাই (হি. স.) : আগামীকাল থেকে লাগু করা হচ্ছে কলকাতা পুলিশের নতুন নিয়ম। এর প্রতিবাদেই সরব বিরোধীরা। ধর্মতলায় ১৬৩ ধারা জারি প্রত্যাহারের দাবিতেই রাজপথে নামার ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই এসইউসিআই(সি)-র ধর্মতলা চত্বরে আগামী ২ জুলাই থেকে ৩০ আগস্ট পর্যন্ত ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা জারি করে সভা, মিছিল ও জমায়েতের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল এসইউসিআই (কমিউনিস্ট)। বুধবার দলের রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য এক বিবৃতিতে ওই নির্দেশকে ‘নজিরবিহীন’ এবং নাগরিকদের মৌলিক অধিকারের পরিপন্থী বলে দাবি করেছেন।

পুলিশ কমিশনার অজয় নন্দের সদ্য জারি করা নির্দেশে সম্ভাব্য হিংসাত্মক বিক্ষোভের আশঙ্কার কথা উল্লেখ করে ধর্মতলার বিস্তীর্ণ এলাকায় সব ধরনের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে এসইউসিআই(সি)-র বক্তব্য, কেবল সম্ভাব্য অশান্তির আশঙ্কার ভিত্তিতে দীর্ঘ সময়ের জন্য সভা-মিছিলের উপর নিষেধাজ্ঞা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী। দলের দাবি, শান্তিপূর্ণভাবে মত প্রকাশ ও প্রতিবাদ সংগঠিত করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। সেই অধিকার খর্ব করার মতো কোনও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করা উচিত নয়।

বিবৃতিতে চণ্ডীদাস ভট্টাচার্য অবিলম্বে এই নির্দেশ প্রত্যাহারের দাবি জানান। একই সঙ্গে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে প্রশাসনের উচিত নাগরিকদের শান্তিপূর্ণ কর্মসূচি পালনের সুযোগ নিশ্চিত করা, নিষেধাজ্ঞা জারি করে গণআন্দোলনের পথ রুদ্ধ করা নয়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande