স্কটিশ চার্চ কলেজে স্বল্পমেয়াদী দুটি পাঠক্রমের সূচনা
কলকাতা, ১ জুলাই (হি. স.) : কলকাতার স্কটিশ চার্চ কলেজে টেলিভিশনে সংবাদ পাঠ, সঞ্চালনা ও ডেটা সায়েন্সের দক্ষতা উন্নয়ন পাঠক্রম চালু হল। কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের সহযোগিতা এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধ
স্কটিশ চার্চ কলেজে নতুন পাঠক্রম


কলকাতা, ১ জুলাই (হি. স.) : কলকাতার স্কটিশ চার্চ কলেজে টেলিভিশনে সংবাদ পাঠ, সঞ্চালনা ও ডেটা সায়েন্সের দক্ষতা উন্নয়ন পাঠক্রম চালু হল। কলকাতায় পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা বিভাগের সহযোগিতা এবং পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তত্ত্বাবধানে স্কটিশ চার্চ কলেজে শুরু হল দুটি স্বল্পমেয়াদী দক্ষতা বৃদ্ধি এবং উন্নয়নমূলক পাঠক্রম। বুধবার কলেজের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে কোর্স দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাজী মাসুম আখতার। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌম্য সেন, কোর্স কো-অর্ডিনেটর সাংবাদিক সুজিত রায়-সহ বিশিষ্ট অতিথিরা।কলেজের অধ্যক্ষ ড. মধুমঞ্জরী মণ্ডল এই প্রসঙ্গে জানিয়েছেন যে, - প্রথম পর্যায়ে চালু হচ্ছে ‘টেলিভিশন সংবাদ পাঠ ও সঞ্চালনা’ এবং ‘ডেটা সায়েন্স’ পাঠক্রম। প্রতিটি কোর্সের মেয়াদ ৩৯০ ঘণ্টা। প্রতি ব্যাচে ৩৩ জন করে পড়ুয়া সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ পাবেন। যোগ্যতা যাচাইয়ের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের ৫ থেকে ৬ মাস ধরে প্রতিদিন ২-৩ ঘণ্টা প্রশিক্ষণ দেওয়া হবে। প্রসঙ্গতঃ কোর্স শেষে প্লেসমেন্টেরও ব্যবস্থা থাকবে।

উপাধ্যক্ষ ড. সুপ্রতিম দাশ বলেন, আধুনিক প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে পাঠক্রম সাজানো হয়েছে। তাঁর কথায়, ‘‘আজকের দিনে মূলতঃ ডেটা শক্তির উৎস।’’ কাজী মাসুম আখতারও প্রযুক্তিনির্ভর কর্মক্ষেত্রে এই দুই পাঠক্রমের গুরুত্ব তুলে ধরে সাংবাদিকতায় সাহস, সততা ও নিয়মিত বই পড়ার প্রয়োজনীয়তার উপর জোর দেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande