শ্রীভূমিতে এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার জন্য জারি ১৬৩ ধারা
শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ পরীক্ষা কেন্দ্রে আগামী ৫ জুলাই এপিএসসি কমবাইন্ড কম্পিটেটিভ প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি দুটি সেশনে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২-টা থেকে বিকাল ৪-টা পর্যন্ত
শ্রীভূমিতে এপিএসসি প্রিলিমিনারি পরীক্ষার জন্য জারি ১৬৩ ধারা


শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : শ্রীভূমি শহরের করিমগঞ্জ কলেজ পরীক্ষা কেন্দ্রে আগামী ৫ জুলাই এপিএসসি কমবাইন্ড কম্পিটেটিভ প্রিলিমিনারি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হবে। পরীক্ষাটি দুটি সেশনে, সকাল ১০টা থেকে দুপুর ১২টা এবং বেলা ২-টা থেকে বিকাল ৪-টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এতে পরীক্ষা কেন্দ্রের চারপাশে পরীক্ষার্থীদের বিশাল সমাবেশের কারণে শান্তি-শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থাকায় শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে আগামী ৫ জুলাই সকাল ৬-টা থেকে সন্ধ্যা ৬-টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের চারপাশে কিছু নিষেধাজ্ঞা জারি করেছেন।

নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে পরীক্ষার্থী এবং অনুমোদিত ব্যক্তি ব্যতীত ৫ বা তার বেশি ব্যক্তির সমাবেশ নিষিদ্ধ। পাশাপাশি, পরীক্ষা কেন্দ্রের ভিতরে অননুমোদিত ব্যক্তিদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে যে কোনও ধরনের অস্ত্র, বিস্ফোরক বা অন্য কোনও সন্দেহজনক সামগ্রী বহন করা নিষিদ্ধ। এছাড়া পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে যানজট সৃষ্টি করা এবং অননুমোদিত যানবাহন বেআইনিভাবে পার্কিং করা নিষিদ্ধ।

তাছাড়া পরীক্ষা কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধের মধ্যে লাউডস্পিকার বা উচ্চ শব্দ সৃষ্টিকারী যন্ত্রের ব্যবহারও নিষিদ্ধ করা হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এই আদেশ জারি করা হয়েছে। এটি অবিলম্বে কার্যকর হবে এবং পরীক্ষার প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande