শ্রীভূমিতে আদমশুমারির প্রথম পর্যায়ে স্ব-গণনা শুরু ২ আগস্ট থেকে
শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : ২০২৭ সালের আদমশুমারির (জনগণনা) গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অভিযানের অংশ হিসেবে ক্ষেত্র পর্যায়ের প্রশিক্ষকদের তিনদিনের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আজ বুধবার শ্রীভূমির জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যাল
শ্রীভূমিতে আদমশুমারির প্রথম পর্যায়ে স্ব-গণনা শুরু ২ আগস্ট থেকে


শ্রীভূমি (অসম), ১ জুলাই (হি.স.) : ২০২৭ সালের আদমশুমারির (জনগণনা) গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা অভিযানের অংশ হিসেবে ক্ষেত্র পর্যায়ের প্রশিক্ষকদের তিনদিনের দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ আজ বুধবার শ্রীভূমির জেলা পরিষদের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের কার্যালয়ের কনফারেন্স হল-এ সম্পন্ন হয়েছে।

২০২৭ সালের আদমশুমারির অংশ হিসেবে শ্রীভূমি জেলায় দুটি পৃথক পর্যায়ে জনগণনা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনা প্রস্তুত করা হবে।

দ্বিতীয় পর্যায়ে জনসংখ্যা গণনা সম্পন্ন হবে। সাধারণ জনগণের জন্য স্ব-গণনা প্রক্রিয়া আগামী ২ আগস্ট (২০২৬) থেকে ১৬ আগস্ট (২০২৬) পর্যন্ত চলবে। নাগরিকদের নির্ধারিত সময়ের মধ্যে সঠিকভাবে পারিবারিক তথ্য জমা দিতে স্ব-গণনা প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

এর পর ১৭ আগস্ট (২০২৬) থেকে ১৫ সেপ্টেম্বর (২০২৬) পর্যন্ত নির্ধারিত গণনাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে গৃহ তালিকাকরণ ও গৃহ গণনার ক্ষেত্র পর্যায়ের কাজ পরিচালনা করবেন। এ সময় বাসিন্দাদের জমাকৃত স্ব-গণনার তথ্যও যাচাই করা হবে। আদমশুমারির কাজ সফলভাবে সম্পন্ন করতে এবং সকল পরিবারের সম্পূর্ণ ও নির্ভুল তথ্য সংগ্রহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল গণনাকর্মীকে পূর্ণ সহযোগিতা করার জন্য শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

উল্লেখ্য, জেলা পরিষদ কনফারেন্স হল-এ তিন দিনব্যাপী প্রশিক্ষণ পরিচালনা করেছেন রাজ্যের সেন্সাস ডিরেক্টরেটের ডেপুটি ডিরেক্টর রূপচান আলি এবং পাথারকান্দি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ড. অভিজিৎ দত্ত। প্রশিক্ষণ পরিচালনা করেছেন অতিরিক্ত জেলাশাসক লালরহলু খেঙতে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা দাস




 

 rajesh pande