
হুগলি , ১ জুলাই (হি.স.): শ্রীরামপুর গার্লস' কলেজে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতিপক্ষ পালন, উপস্থিত মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।
শ্রদ্ধেয় ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর স্মৃতিপক্ষ উপলক্ষে হুগলির শ্রীরামপুর গার্লস' কলেজে এক বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য।
অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। তাঁর আদর্শ, দেশপ্রেম এবং শিক্ষা ক্ষেত্রে অসামান্য অবদানের কথা স্মরণ করেন উপস্থিত বক্তারা।
বুধবার মন্ত্রী ভাস্কর ভট্টাচার্য বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর আদর্শ, দেশপ্রেম ও শিক্ষার প্রতি তাঁর অসামান্য অবদান আজও সমাজকে অনুপ্রাণিত করে। তাঁর জীবন ও কর্ম আগামী প্রজন্মকে দেশসেবার আদর্শে উদ্বুদ্ধ করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের স্মরণসভা নতুন প্রজন্মের কাছে দেশের বিশিষ্ট মনীষীদের জীবন ও আদর্শ তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি তিনি শ্রদ্ধার সঙ্গে ড. শ্যামাপ্রসাদ মুখার্জীর পবিত্র স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA