ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শেষে মেক্সিকো সিটিতে মর্মান্তিক ঘটনা, উদযাপনের সময় দুজনের মৃত্যু
মেক্সিকো, ১ জুলাই (হি.স.): মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর উত্তীর্ণ হওয়ার পর বুধবার সেখানে ব্যাপক উদযাপনের সময় অন্তত দুজন নিহত হয়েছেন। মেক্সিকো সিটির স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ইকুয়েডরের বিপক্ষে জাতীয
ফিফা বিশ্বকাপের বাছাইপর্ব শেষে মেক্সিকো সিটিতে মর্মান্তিক ঘটনা, উদযাপনের সময় দুজনের মৃত্যু


মেক্সিকো, ১ জুলাই (হি.স.):

মেক্সিকো সিটি সরকারের তথ্য অনুযায়ী, ফিফা বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকোর উত্তীর্ণ হওয়ার পর বুধবার সেখানে ব্যাপক উদযাপনের সময় অন্তত দুজন নিহত হয়েছেন।

মেক্সিকো সিটির স্বাস্থ্য সচিব জানিয়েছেন, ইকুয়েডরের বিপক্ষে জাতীয় দলের ২-০ গোলের জয় উদযাপন করতে বিশাল জনসমাগমের পর শ্বাসরুদ্ধ হয়ে ১৯ বছর বয়সী এক মহিলা ও ৪৪ বছর বয়সী এক পুরুষ মারা গেছেন। জরুরি উদ্ধারকর্মীরা তাদের বাঁচাবার চেষ্টা করলেও বাঁচাতে পারেননি।

কর্তৃপক্ষ তৃতীয় মৃত্যুর বিষয়ে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন নিশ্চিত করেনি এবং জানিয়েছে যে এনিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande