মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীর দোকান লুটপাট ভাঙচুরের অভিযোগ
আরামবাগ , ১ জুলাই (হি.স.): এক মহিলা তৃণমূল সমর্থকের দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে এসে তিনি দেখেন তার দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে । আরামবাগের পল্লীশ্রী
আরামবাগে মহিলা তৃণমূল কর্মীর দোকান ভাঙচুর ও লুটপাট


আরামবাগ , ১ জুলাই (হি.স.): এক মহিলা তৃণমূল সমর্থকের দোকানে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান। বুধবার সকালে এসে তিনি দেখেন তার দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে । আরামবাগের পল্লীশ্রী সংলগ্ন হেলিপ্যাড এলাকায় ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ। ওই মহিলা তৃণমূল কর্মী, সুলেখা দলুই জানান ভোটের ফলাফল ঘোষণার পরও একবার তাঁর দোকানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছিল। পরে বহু কষ্টে দোকানটি মেরামত করে আবার ব্যবসা শুরু করেন। কিন্তু মঙ্গলবার রাতে ফের কয়েকজন বিজেপি কর্মী তাঁর দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। সুলেখা দলুই বলেন, আমরা খুবই গরিব। আমার স্বামী কোনও কাজ করেন না। এই ছোট দোকান থেকেই আমাদের সংসার চলে। কিন্তু বারবার দোকান ভেঙে দেওয়ায় আমরা চরম সমস্যার মধ্যে পড়েছি।

তিনি আরও অভিযোগ করেন, আগের ঘটনার পর বিষয়টি পুলিশকে জানানো হলেও কোনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সেই কারণেই ফের একই ধরনের ঘটনার শিকার হতে হয়েছে বলে তাঁর দাবি।

অন্যদিকে,তার পরিবারের সদস্য মামনি দলুই ক্ষোভ প্রকাশ করে বলেন, যদি এভাবেই আমাদের ওপর অত্যাচার চলতে থাকে, তাহলে বিষ খেয়ে মরতে হবে।”

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande