ইসলামপুরে কৃষিকাজে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মহিলার
উত্তর দিনাজপুর, ১ জুলাই (হি.স.): জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতের জেরে মৃত্যু হলো এক মহিলার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুররা গ্রামে। মৃত মহিলার নাম ছায়া বর্মন। তিনি রামগঞ্জের আদালগছ এলাকার বাসিন
ইসলামপুরে কৃষিকাজে গিয়ে বজ্রাঘাতে মৃত্যু মহিলার


উত্তর দিনাজপুর, ১ জুলাই (হি.স.): জমিতে ধান রোপণ করতে গিয়ে বজ্রপাতের জেরে মৃত্যু হলো এক মহিলার। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার রামগঞ্জ ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধুররা গ্রামে। মৃত মহিলার নাম ছায়া বর্মন। তিনি রামগঞ্জের আদালগছ এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই মহিলা এদিন দুপুরে অন্য এক কৃষকের জমিতে ধান রোপণের কাজ করছিলেন। সেই সময় আচমকাই ঝড়-বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। মাঠে কাজ চলাকালীন বজ্রাঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন তিনি। মর্মান্তিক এই ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande