
ভাগলপুর, ১ জুলাই (হি.স.) : কুয়ো থেকে মিরচো দেবী নামে এক মহিলার দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে ভাগলপুরে। মঙ্গলবার গভীর রাতে জেলার রসুলপুর থানা এলাকার একটি কুয়ো থেকে ওই মহিলার দেহ উদ্ধার করে পুলিশ। তিনি চান্নো গ্রামের বাসিন্দা। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বামীর ডাকে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিন্তু গভীর রাতে গ্রামের কাছের একটি কুয়ো থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ঘটনার পর মৃতার পরিবারের অভিযোগ, স্বামী-সহ তিনজন মিলে তাঁকে খুন করেছে।
বুধবার রসুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক অজিত কুমার জানান, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। পরিবারের পক্ষ থেকে দায়ের করা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর পরবর্তী আইনি পদক্ষেপ করা হবে। পুলিশ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস