
গারিয়াবন্দ, ১ জুলাই (হি.স.) : পারিবারিক অশান্তির জেরে কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ছত্তিশগড়ের গারিয়াবন্দ জেলায়। বুধবার পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেবভোগ থানা এলাকার কুডলিমুড়া গ্রামে ৩৫ বছর বয়সি লোকেশ কুমার যাদব কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। তিনি একটি স্কুলে সাফাইকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কুয়ো থেকে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ঘটনার সময় লোকেশ মত্ত অবস্থায় ছিলেন। কোনও বিষয়কে কেন্দ্র করে পারিবারিক বিবাদের পর তিনি এই চরম পদক্ষেপ নেন। তদন্তে আরও জানা গিয়েছে, আত্মহত্যার আগে তিনি জরুরি পরিষেবায় ফোন করেছিলেন। পুলিশ জানিয়েছে, ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। আত্মহত্যার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।
---------------
হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস