
আরামবাগ , ১ জুলাই (হি.স.): প্রখ্যাত চিকিৎসক ও পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী -এর জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সারা রাজ্য তথা দেশজুড়ে পালিত হলো জাতীয় চিকিৎসক দিবস। এই উপলক্ষে আরামবাগ হাই স্কুলের উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবক-অভিভাবিকারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে ডাঃ বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এরপর চিকিৎসকদের সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা, মানবসেবায় তাঁদের অবদান এবং স্বাস্থ্যসেবায় তাঁদের নিরলস কর্মপ্রচেষ্টার কথা তুলে ধরা হয়।
বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ গড়ে তোলার পাশাপাশি চিকিৎসকদের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানের মাধ্যমে চিকিৎসক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং তাঁদের আত্মত্যাগ ও সেবার মানসিকতাকে সম্মান জানানো হয়।
সুষ্ঠু ও মর্যাদাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কর্মসূচি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সক্রিয় অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA