গ্রেফতার গোঘাট চঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় মন্ডল
আরামবাগ , ১ জুলাই (হি.স.): গ্রেফতার গোঘাটের তৃণমূল অঞ্চল সভাপতি, বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ গোঘাটের তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। ধৃত সঞ্জয় মণ্ডল গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপ
গ্রেপ্তার গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় মন্ডল


আরামবাগ , ১ জুলাই (হি.স.): গ্রেফতার গোঘাটের তৃণমূল অঞ্চল সভাপতি, বুধবার আরামবাগ মহকুমা আদালতে পেশ

গোঘাটের তৃণমূল কংগ্রেসের এক প্রভাবশালী নেতাকে গ্রেফতার করল গোঘাট থানার পুলিশ। ধৃত সঞ্জয় মণ্ডল গোঘাট ১ নম্বর ব্লকের গোঘাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যুব কল্যাণ বিভাগের অস্থায়ী কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তাঁকে গ্রেফতার করা হয়। বুধবার তাঁকে আরামবাগ মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

অভিযোগ, সঞ্জয় মণ্ডলের বিরুদ্ধে সরকারি নথিপত্র চুরি, ভোট-পরবর্তী হিংসায় জড়িত থাকা এবং আর্থিক তছরুপের মতো একাধিক গুরুতর মামলা রয়েছে। তদন্তের স্বার্থে পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করছে।

স্থানীয় সূত্রে আরও জানা যায়, গ্রেফতারের আগে মঙ্গলবার অফিস ছুটির পরও তিনি গভীর রাত পর্যন্ত অফিসে অবস্থান করছিলেন। এরপরই গোঘাট থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে।

ঘটনাকে ঘিরে গোঘাট এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে, পুলিশ জানিয়েছে, তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande