শ্রীরামপুর থানায় হাজিরা এড়ালেন প্রাক্তন সংসদ অপরূপা পোদ্দার, আইনি পদক্ষেপের ইঙ্গিত পুলিশের
হুগলি , ১ জুলাই (হি.স.): শাকির আলি গ্রেফতারি মামলায় অপরূপা পোদ্দারের বিরুদ্ধে থানায় না যাওয়ার অভিযোগ। পরবর্তী আইনি পদক্ষেপের ইঙ্গিত পুলিশের। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার-এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্রীরামপুর থা
পুলিশের সঙ্গে বচসাই অপরুপা পোদ্দার


হুগলি , ১ জুলাই (হি.স.): শাকির আলি গ্রেফতারি মামলায় অপরূপা পোদ্দারের বিরুদ্ধে থানায় না যাওয়ার অভিযোগ। পরবর্তী আইনি পদক্ষেপের ইঙ্গিত পুলিশের। প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দার-এর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শ্রীরামপুর থানা-য় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা দায়ের করেছে পুলিশ। এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার রাতেই তাঁকে থানায় হাজিরার নোটিস দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও বুধবার তিনি থানায় উপস্থিত হননি।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার দুপুর প্রায় ১২টায় অপরূপা পোদ্দারকে শ্রীরামপুর থানায় হাজির হতে বলা হয়েছিল। তাঁর সম্ভাব্য উপস্থিতির কথা মাথায় রেখে থানায় পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরাও উপস্থিত ছিলেন। কিন্তু তিনি থানায় আসেননি।

চন্দননগর পুলিশ কমিশনারেট-এর এক আধিকারিক জানান, অপরূপা পোদ্দারকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি উপস্থিত হননি। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ সম্পর্কে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, ভারতীয় জনতা পার্টি এই ঘটনায় অপরূপা পোদ্দারের সমালোচনা করেছে। বিজেপি নেতাদের দাবি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করা এবং সরকারি কাজে বাধা দেওয়া অনুচিত। তাঁদের মতে, আইনের প্রতি আস্থা রেখে তাঁর থানায় উপস্থিত হওয়া উচিত ছিল।

উল্লেখ্য, মঙ্গলবার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তৃণমূল কাউন্সিলর শাকির আলি-কে তাঁর বাড়ি থেকে আটক করে কলকাতায় নিয়ে যাওয়ার সময় অপরূপা পোদ্দারের সঙ্গে পুলিশকর্মীদের তীব্র বাগ্বিতণ্ডা হয়। সেই সময় তাঁকে বলতে শোনা যায়, আমার কোনও পুলিশি নিরাপত্তার প্রয়োজন নেই। এই ঘটনার জেরেই সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande