
আরামবাগ , ১ জুলাই (হি.স.): গোঘাটের তারা হাট সারদামণি উচ্চ বিদ্যালয়ে বিধায়ক প্রশান্ত অধিকারীর সারপ্রাইজ ভিজিট বুধবার গোঘাটের মান্দারণ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত তারা হাট সারদামণি উচ্চ বিদ্যালয়ে আকস্মিক (সারপ্রাইজ) পরিদর্শনে গেলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত অধিকার। বিদ্যালয়ে পৌঁছে তিনি ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষা কর্মীদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের সামগ্রিক পরিবেশ ও শিক্ষার মানের প্রশংসা করেন।
পরিদর্শনকালে বিধায়ক ছাত্র-ছাত্রীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শৃঙ্খলা, নৈতিক মূল্যবোধ এবং সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলার মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে। তিনি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে নিষ্ঠা ও পরিশ্রমের সঙ্গে এগিয়ে চলার পরামর্শ দেন।
এছাড়াও বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও প্রয়োজনে সবসময় পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। তাঁর এই আকস্মিক সফরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষা কর্মী এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ ও আনন্দের পরিবেশ তৈরি হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA