চোলায় মদের বিরুদ্ধে কঠোর অভিযান গোঘাট পুলিশের
আরামবাগ , ১ জুলাই (হি.স.): গোঘাটে পুলিশের অভিযানে নষ্ট ৬০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ধ্বংস অবৈধ মদ ও সরঞ্জাম। হুগলির গোঘাটে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। বুধবার গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার আমোদপুর গ্রামে অবৈধ
চোলাই মদের বিরুদ্ধে গোঘাট পুলিশের অভিযান


আরামবাগ , ১ জুলাই (হি.স.): গোঘাটে পুলিশের অভিযানে নষ্ট ৬০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ধ্বংস অবৈধ মদ ও সরঞ্জাম।

হুগলির গোঘাটে অবৈধ চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল পুলিশ। বুধবার গোঘাট গ্রাম পঞ্চায়েত এলাকার আমোদপুর গ্রামে অবৈধ দেশি মদ (আইডি লিকার) তৈরির আস্তানায় হানা দেয় পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযানে প্রায় ৬০০ লিটার ফারমেন্টেড ওয়াশ (চোলাই মদ তৈরির কাঁচামাল) উদ্ধার করে ঘটনাস্থলেই নষ্ট করা হয়। এছাড়াও প্রায় ১৭ লিটার অবৈধ দেশি মদ উদ্ধার করে ধ্বংস করা হয়।

অভিযানের সময় মদ তৈরিতে ব্যবহৃত ১৫টি প্লাস্টিকের জেরিক্যানও ধ্বংস করা হয়। অবৈধ মদ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে পুলিশের এই অভিযানকে ঘিরে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।

পুলিশ জানিয়েছে, অবৈধ চোলাই মদের কারবার রুখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। অবৈধ মদ উৎপাদন ও পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande