প্রতিশ্রুতি রক্ষা আরামবাগ বিধায়কের, বলাইচকে সেতু নির্মাণ ও তার পরিদর্শন
আরামবাগ , ১জুলাই (হি.স.): প্রতিশ্রুতি রক্ষা, আরান্ডীর বলাইচক গ্রামে সেতু নির্মাণের কাজ পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ। আরামবাগ বিধানসভার অন্তর্গত আরান্ডী-১ গ্রাম পঞ্চায়েতের বলাইচক গ্রামে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে নির্মীয়মাণ সে
ব্রিজের কাজ পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ


আরামবাগ , ১জুলাই (হি.স.): প্রতিশ্রুতি রক্ষা, আরান্ডীর বলাইচক গ্রামে সেতু নির্মাণের কাজ পরিদর্শনে বিধায়ক হেমন্ত বাগ।

আরামবাগ বিধানসভার অন্তর্গত আরান্ডী-১ গ্রাম পঞ্চায়েতের বলাইচক গ্রামে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে। বুধবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজ পরিদর্শনে যান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।

পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি খতিয়ে দেখেন এবং স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন।

এদিন বিধায়ক জানান, বিধানসভা নির্বাচনের প্রচারের সময় তিনি বলাইচক গ্রামের বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বর্ষা শুরুর আগেই এলাকায় একটি সেতু নির্মাণের ব্যবস্থা করবেন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমানে সেতু নির্মাণের কাজ শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে এই সেতুর দাবি জানিয়ে আসছিলেন। সেতু নির্মিত হলে বর্ষাকালে যাতায়াতের দীর্ঘদিনের সমস্যা অনেকটাই দূর হবে বলে আশা প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

বিধায়ক হেমন্ত বাগ বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের দৈনন্দিন সমস্যার সমাধান করাই তাঁর অগ্রাধিকার। সেই লক্ষ্যেই একের পর এক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande