
আরামবাগ , ১জুলাই (হি.স.): শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পক্ষকাল সেবাদিবস উপলক্ষে পুড়শুড়ায় রক্তদান শিবির। ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পক্ষকাল সেবাদিবস উপলক্ষে সোদপুর ফ্রেন্ডস্ ক্লাবের উদ্যোগে বুধবার আয়োজিত হল এক মহতী স্বেচ্ছায় রক্তদান শিবির। সমাজসেবামূলক এই কর্মসূচিতে উৎসাহের সঙ্গে অংশ নেন এলাকার বহু রক্তদাতা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং তাঁদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন। বিধায়ক বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব। একজন রক্তদাতার সামান্য উদ্যোগই একজন মুমূর্ষু মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের আরও বেশি সংখ্যক মানুষের এই ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করা উচিত।
অনুষ্ঠানে ক্লাবের সদস্য, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাসিন্দারাও উপস্থিত ছিলেন। রক্তদাতাদের হাতে স্মারক তুলে দিয়ে সম্মান জানানো হয়। মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে এবং সামাজিক দায়বদ্ধতার দৃষ্টান্ত স্থাপন করতে এই রক্তদান শিবির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA