গাফিলতির অভিযোগে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জনকে শোকজ
উত্তর ২৪ পরগনা, ১০জুলাই (হি. স.): স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় বারাসত হাসপাতালের বারান্দায় বিড়াল। এছাড়াও নজরে পড়েছে একাধিক বেনিয়ম। তাই গাফিলতির অভিযোগে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জনকে শোকজের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। অভিযুক্তদ
গাফিলতির অভিযোগে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জনকে শোকজ


উত্তর ২৪ পরগনা, ১০জুলাই (হি. স.): স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের সময় বারাসত হাসপাতালের বারান্দায় বিড়াল। এছাড়াও নজরে পড়েছে একাধিক বেনিয়ম। তাই গাফিলতির অভিযোগে বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের ১২ জনকে শোকজের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন চারজন ওয়ার্ড মাস্টার, চারজন নন-মেডিক্যাল সুপার, একজন ইনফেকশন ইনচার্জ সিস্টার, প্রসূতি বিভাগের দুই সিস্টার ইনচার্জ এবং একজন ফেসিলিটি কোয়ালিটি ম্যানেজার।

তাঁদের বিরুদ্ধে হাসপাতালের পরিচ্ছন্নতা বজায় রাখায় অনীহা ও নিজ নিজ দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হয়েছে।

বারাসত মেডিকেল কলেজ হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহা শুক্রবার বলেন, “স্বাস্থ্যমন্ত্রী আচমকা পরিদর্শনে এসে হাসপাতালের একাধিক জায়গায় পরিচ্ছন্নতার ঘাটতি চিহ্নিত করেন। দ্রুত সেই সমস্যা দূর করার পাশাপাশি দায়ীদের চিহ্নিত করে শোকজ করার নির্দেশ দেন। সেই নির্দেশ অনুসারেই তদন্ত করে ১২ জনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande