
কলকাতা, ১০ জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগের গ্রুপ বিন্যাস হল। ২২টি দল নিয়ে লটারির মাধ্যমে এদিন সেই অনুযায়ী দলের তালিকা ঘোষণা হল। শুক্রবার বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক জরুরি বার্তা প্রকাশ করা হয়েছে। সেই অনুযায়ী, প্রথম দফায় গ্রুপ - 'এ' ১১টি দলের মধ্যেই রয়েছে - ইষ্টবেঙ্গল এফ সি, মোহনবাগান এস সি, বেহালা স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড কলকাতা এস সি, শ্রীভূমি ফুটবল ক্লাব, কালিঘাট মিলন সঙ্ঘ, রেলওয়ে ফুটবল ক্লাব কলকাতা কাস্টমস ক্লাব, মামণি গ্রুপ পাঠচক্র, তমলুক খেলাঘর জর্জ টেলিগ্রাফ এস সি, খিদিরপুর এস সি, বিধাননগর মিউনিসিপ্যাল এস এ এস পি ভবানীপুর ফুটবল ক্লাব। দ্বিতীয় দফায় - 'বি' গ্রুপে রয়েছে - মহমেডান স্পোর্টিং ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, পিয়ারলেস স্পোর্টস ক্লাব, ওয়াড়ি আ্যথলেটিক ক্লাব, মেজারার্স ক্লাব, পুলিশ আ্যথলেটিক ক্লাব, কালিঘাট স্পোর্টস, সুরুচি সঙ্ঘ, এন বি পি রেনবো আ্যথলেটিক ক্লাব, কোল ইন্ডিয়া, এরিয়ান ক্লাব, ডায়মন্ড হারবার এফ সি ও কলকাতা পুলিশ ক্লাব।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত