মমতার সঙ্গ ছেড়ে প্রিয় কেষ্ট হচ্ছেন ঋত-তৃণমূলের বীরভূম জেলা সভাপতি
বীরভূম, ১০ জুলাই (হি. স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তাঁর প্রিয় কেষ্টও। ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, ‘আসল তৃণমূল’ শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন তিনি। সূত্রের খবর, শুধু কেষ্ট নন, বীরভূমের দাপুটে চার নেতা কাজল শ
মমতার সঙ্গ ছেড়ে প্রিয় কেষ্ট হচ্ছেন ঋত-তৃণমূলের বীরভূম জেলা সভাপতি


বীরভূম, ১০ জুলাই (হি. স.): মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়লেন তাঁর প্রিয় কেষ্টও। ঋতব্রত শিবিরে যোগ দিলেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, ‘আসল তৃণমূল’ শিবিরের বীরভূমের জেলা সভাপতি হচ্ছেন তিনি।

সূত্রের খবর, শুধু কেষ্ট নন, বীরভূমের দাপুটে চার নেতা কাজল শেখ, আশিস বন্দ্যোপাধ্যায়, অভিজিৎ সিংহ, প্রাক্তন মন্ত্রী চন্দ্রনাথ সিনহাও যোগ দিয়েছেন ঋতব্রত শিবিরে। এর ফলে কার্যত বীরভূমের দখল নিল ‘আসল তৃণমূল’। এই বিষয়ে শুক্রবার অনুব্রতকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, “আমার জ্বর। আগামিকাল কলকাতায় যেতে পারি।”

তৃণমূল আমলে গরুপাচার মামলায় জেলে গিয়েছিলেন অনুব্রত। তাঁর জেলযাত্রার কিছুদিন পরে তাঁকে জেলা সভাপতি পদ থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। পরে তৈরি করে করেন কোর কমিটি। সেই কমিটির আহ্বায়ক হিসাবে রাখা হয়েছিল কেষ্টকে। জেল থেকে ফিরে কার্যত নিষ্ক্রিয় ছিলেন অনুব্রত। বিধানসভা নির্বাচনের পর উষ্মা প্রকাশ করে জানিয়েছিলেন, তাঁকে কাজ করতে দেওয়া হয়নি। ভোটে নিষ্ক্রিয় ছিলেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande