“বিশ্বাসঘাতকদের রাজনৈতিক সম্মান বলে আর কিছু অবশিষ্ট থাকে না”, কটাক্ষ কুনালের
কলকাতা, ১০ জুলাই (হি. স.): “ক্ষমতার সঙ্গে রংবদলকারী গিরগিটিরা, তারা পদ, চেয়ার যতই পাক, এই বিশ্বাসঘাতকদের রাজনৈতিক সম্মান বলে আর কিছু অবশিষ্ট থাকে না। এরা যে পদটাকে প্রাপ্তি বলে ভাবে, মানুষের কাছে সেটা ঘৃণ্য লোভী রাজনীতির বিষফল।” শুক্রবার সামাজিক ম
“বিশ্বাসঘাতকদের রাজনৈতিক সম্মান বলে আর কিছু অবশিষ্ট থাকে না”, কটাক্ষ কুনালের


কলকাতা, ১০ জুলাই (হি. স.): “ক্ষমতার সঙ্গে রংবদলকারী গিরগিটিরা, তারা পদ, চেয়ার যতই পাক, এই বিশ্বাসঘাতকদের রাজনৈতিক সম্মান বলে আর কিছু অবশিষ্ট থাকে না। এরা যে পদটাকে প্রাপ্তি বলে ভাবে, মানুষের কাছে সেটা ঘৃণ্য লোভী রাজনীতির বিষফল।” শুক্রবার সামাজিক মাধ্যমে এ কথা লিখলেন তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ।

তিনি লিখেছেন, “রাজনৈতিক মতপার্থক্য, যুক্তির লড়াই থাকবেই। তবু,

1) যাঁরা 1977-এর পর থেকেও বাংলায় কংগ্রেস করছেন, সেই নেতা, কর্মীদের সম্মান আছে, থাকবে।

2) যাঁরা 2011র পর থেকে আজও সিপিএম, বামফ্রন্ট করছেন, MLA, MP সংখ্যাবিতর্কের বাইরেও তাঁদের সম্মান আছে, থাকবে।

3) যাঁরা সেই সুকুমার বন্দ্যোপাধ্যায়, বিষ্ণুকান্ত শাস্ত্রী, তপন শিকদারদের ঘরানায় বিজেপি করে এসেছেন, 2021-এর পরেও করেছেন; তাঁরা রাজনৈতিক কর্মীর সম্মান যথাযথভাবে পাচ্ছেন।

4) এসইউসি বা সিপিআইএম লিবারেশনের মত দলগুলির কর্মীরা ক্ষমতার রাজনীতির বাইরে থেকেও নীতির উপর দাঁড়িয়ে যেভাবে লড়েন, তাঁদের রাজনৈতিক সত্তা সম্মান পায়।

5) এবছর 4 মের পর, বিশেষত এখনও এত চক্রান্তের মুখে দাঁড়িয়ে যাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস করছেন, তাঁরা আপাতদৃষ্টিতে কোণঠাসা হতে পারেন, কিন্তু মেরুদন্ড সোজা রাখার সম্মান পাচ্ছেন, পাবেন।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande