শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি মেডিক্যাল টেকনোলজিস্টদের
কলকাতা, ১০ জুলাই (হি. স.): প্রায় ৫ বছর ধরে ঝুলে থাকা শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে চিঠি দিলেন মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড-৩ পদের নিয়োগপ্রত্যাশী প্রার্থীরা। সামাজিক
শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে চিঠি মেডিক্যাল টেকনোলজিস্টদের


কলকাতা, ১০ জুলাই (হি. স.): প্রায় ৫ বছর ধরে ঝুলে থাকা শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়কে চিঠি দিলেন

মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড-৩ পদের নিয়োগপ্রত্যাশী প্রার্থীরা।

সামাজিক মাধ্যমে তাঁরা লিখেছেন, “WBHRB-এর অধীনে ২০২১ সালে প্রকাশিত মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড-৩ পদের ৬৩৩টি শূন্যপদের নিয়োগ প্রক্রিয়া আজ প্রায় ৫ বছর ধরে ঝুলে রয়েছে। দীর্ঘ আইনি জটিলতার পর ২০২৫ সালে ইন্টারভিউ সম্পন্ন হলেও এখনও ফলাফল প্রকাশিত হয়নি।

অথচ একই বিজ্ঞপ্তির অন্যান্য মেডিক্যাল টেকনোলজিস্ট পদ (OT, ECG, Critical Care)-এর নিয়োগ অনেক আগেই সম্পন্ন হয়েছে। শুধু ল্যাব টেকনোলজিস্ট পদপ্রার্থীরাই আজও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

৫ বছরের এই দীর্ঘ অপেক্ষায় বহু প্রার্থীর বয়সসীমা পেরিয়ে যাচ্ছে, কর্মজীবন থমকে রয়েছে এবং মানসিক চাপ ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

এরই মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলেও ২০২১ সালের এই নিয়োগ প্রক্রিয়া এখনও অসম্পূর্ণ।

আমাদের একটাই আবেদন—৫ বছর ধরে অপেক্ষারত প্রার্থীদের কথা বিবেচনা করে মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) গ্রেড-৩ পদের ফলাফল দ্রুত প্রকাশের ব্যবস্থা করা হোক।”

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande