
কলকাতা, ১০ জুলাই (হি. স.): “কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশী মুসলমানদের ভারতের পর্যটন ভিসা ও চিকিৎসার ভিসা বন্ধ করে সেদেশে হিন্দু নির্যাতন বন্ধ করা যায়।” শুক্রবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে এই আবেদন করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।
তথাগতবাবু সামাজিক মাধ্যমে এই আবেদন করে লিখেছেন, “আমার সহপাঠী সব্যসাচী ঘোষ দস্তিদার (সাচী জি দস্তিদার, মার্কিন নাগরিক) সদ্য বাংলাদেশ ঘুরে এসেছেন, বিশেষত নিজের দেশ গাভা (বরিশাল), মাদারীপুর, এবং ঢাকা। জানালেন, অসহ্য নির্যাতন সত্ত্বেও ওদেশের হিন্দুদের মনোবল এখনো অটুট আছে।
কিন্তু বিচিত্র প্রতিক্রিয়া পেয়েছেন যে কজন মুসলমানের সঙ্গে কথা বলেছেন তাদের থেকে। তারা বলেছে, এ বিষয়ে তো হিন্দুপ্রধান পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের কোন হেলদোল নেই! আপনি কোন সুদূর নিউ ইয়র্কে থাকেন, আপনার এত মাথাব্যথা কেন?
খাঁটি কথা। তাই শমীক ভট্টাচার্যের কাছে আমার আবেদন, এই বিষয়ে পশ্চিমবংগের হিন্দুদের জাগ্রত করুন! আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আবেদন কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রীর উপর চাপ সৃষ্টি করুন, যাতে বাংলাদেশী মুসলমানদের ভারতের পর্যটন ভিসা ও চিকিৎসার ভিসা বন্ধ করে সেদেশে হিন্দু নির্যাতন বন্ধ করা যায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত