আগামী ক’দিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস
কলকাতা, ১০ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। একনাগারে পড়ছে, শুক্রবার সামান্য রোদের দেখাও মেলেনি রাজ্যের প্রায় সর্বত্র। এই অবস্থায় আবহাওয়া দফতরের বার্তা, রাজ্যের নীচের তিন জেলাতে ভারী বৃষ্টি হবে। আগামী তিনদিনই বিক্ষিপ্তভাব
আগামী ক’দিন দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস


কলকাতা, ১০ জুলাই (হি. স.) : বৃহস্পতিবার মাঝরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। একনাগারে পড়ছে, শুক্রবার সামান্য রোদের দেখাও মেলেনি রাজ্যের প্রায় সর্বত্র। এই অবস্থায় আবহাওয়া দফতরের বার্তা, রাজ্যের নীচের তিন জেলাতে ভারী বৃষ্টি হবে। আগামী তিনদিনই বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় সব জেলায়।

মৌসুমি অক্ষরেখা সক্রিয় সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে দক্ষিণবঙ্গে। এর জেরে আগামী তিন থেকে চার দিন পর্যন্ত বৃষ্টি হবে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতও হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় বাঁকুড়া, পূর্ব বর্ধমান, নদিয়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে।

ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায়।

শনিবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গে। এদিন মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টি কমার খুব একটা পরিস্থিতি নেই আগামী কয়েকদিনে। উল্টে ভারী বৃষ্টি হতে পারে কিন্তু খুব বেশি বৃষ্টি দক্ষিণবঙ্গে হবে না।

আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে কারণ দমকা হাওয়া বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকবে।

এদিকে, কলকাতায় এক'দু পশলা ভারী বৃষ্টি হতে পারে শনিবার ও রবিবার কিন্তু বেশিরভাগ সময় এমন হালকা বৃষ্টিই চলবে। আগামী তিন থেকে চার দিন আবহাওয়া বদলের কোনও সম্ভাবনা নেই।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande