৭৪ তম রাজ্য আ্যথলেটিক চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিনের শেষে ১০ টি মিট রেকর্ড ভেঙেছেন প্রতিযোগীরা
কলকাতা, ১১ জুলাই (হি. স.) : ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেই ইতিহাস গড়ল বাংলার অ্যাথলিটরা। শনিবার সাই কমপ্লেক্সে, কলকাতায় একদিনে ভেঙে গেল মোট ১০টি মিট রেকর্ড। তবে এইদিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সিনিয়র পুরুষদের ৩০০০ মিটার স্ট
৭৪ তম রাজ্য আ্যথলেটিক চ্যাম্পিয়নশিপের দৃশ্য


কলকাতা, ১১ জুলাই (হি. স.) : ৭৪তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনেই ইতিহাস গড়ল বাংলার অ্যাথলিটরা। শনিবার সাই কমপ্লেক্সে, কলকাতায় একদিনে ভেঙে গেল মোট ১০টি মিট রেকর্ড। তবে এইদিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল সিনিয়র পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেজ। এসওপিসির দীপ পণ্ডিত ৯ মিনিট ২০.৪৬ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছে ৪১ বছরের পুরানো মিট রেকর্ড। উল্লেখ্য, ১৯৮৫ সালে ইস্টবেঙ্গলের পি টি জোসেফের তরফে এর আগের রেকর্ড থেকে জানানো হয়েছে যে, ৯:২২.৩ মিনিটের নজির অবশেষে অতীত হয়ে গেল।

এদিকে, অনূর্ধ্ব - ২৩ মহিলা ২০০০ মিটার রেস ওয়াকে মোহনবাগানের মন্টারিনা ঘরামি, অনূর্ধ্ব - ১৮ পুরুষদের ৫০০০ মিটার রেস ওয়াকে ইস্টবেঙ্গলের অভ্র মণ্ডল এবং অনূর্ধ্ব-২৩ মহিলা ১০০ মিটার হার্ডলসে মোহনবাগানের বিদিশা কুণ্ডুও নতুন মিট রেকর্ড গড়েছে। অন্যদিকে, অনূর্ধ্ব - ১৬ বিভাগের ৬০০ মিটারে নজর কেড়েছে গুঞ্জন মণ্ডল ও সুন রায়। স্টিপলচেজেও রেকর্ডের বন্যা নজরে পড়ল। অনূর্ধ্ব - ২৩ বিভাগে প্রশান্ত ওরাঁও এবং অনূর্ধ্ব-২০ বিভাগে বিশ্বজিৎ সাউ নতুন নজির গড়েছে। ফিল্ড ইভেন্টে অনূর্ধ্ব - ২০, লং জাম্পে হুগলির রাজীব রায় এবং অনূর্ধ্ব-২৩ মহিলা ট্রিপল জাম্পে মোহনবাগানের নূপুর পাণ্ডেও মিট রেকর্ড ভেঙেছে।

প্রথম দু'দিনের পর তৃতীয় দিনেও শনিবার রেকর্ড ভাঙার ধারা যথারীতি অব্যাহত থাকায় এবারের রাজ্য চ্যাম্পিয়নশিপ ইতিমধ্যেই স্মরণীয় হয়ে উঠেছে। প্রসঙ্গত, রবিবার শেষ দিনে একাধিক ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়েই পর্দা নামবে চারদিনের রাজ্যস্তরের প্রতিযোগিতায়।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande