কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা
কলকাতা, ১১জুলাই (হি. স.) : দশম দিনের শেষে কলকাতা ফুটবল লিগে শনিবার দ্বিতীয় ডিভিশনে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও টাউন ক্লাবের খেলা গোলশূন্যভাবে ড্র হল। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই এদিন খেলা শুরু হয়েছে। জোড়াবাগান ক্লাব ২-১ গোলের ব্যবধানে দুর্গাচক মিলন
কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা


কলকাতা, ১১জুলাই (হি. স.) : দশম দিনের শেষে কলকাতা ফুটবল লিগে শনিবার দ্বিতীয় ডিভিশনে শ্যামবাজার ইউনাইটেড ক্লাব ও টাউন ক্লাবের খেলা গোলশূন্যভাবে ড্র হল। বৃষ্টি বিঘ্নিত পরিবেশেই এদিন খেলা শুরু হয়েছে। জোড়াবাগান ক্লাব ২-১ গোলের ব্যবধানে দুর্গাচক মিলন সঙ্ঘকে হারিয়েছে। এদিকে, সোনালী শিবির আ্যথলেটিক ক্লাব ০-১ গোলের ব্যবধানে দেশবন্ধু পার্ক গ্রাউন্ডে রঙ্গলাল স্ট্রিট ইউনাইটেড স্টুডেন্টস ক্লাবের বিরুদ্ধে পরাজিত। অন্যদিকে, দ্য সিটি আ্যথলেটিক ক্লাব ৪-০ গোলের ব্যবধানে জয়ী। লাক্সারি লিভিং কাশিপুর সরস্বতী ক্লাব হারল পেয়ারাবাগান । ফুটবল সি. সি ২- ০ গোলের ব্যবধানে জিতল। নর্থ এন্টালি ইউনাইটেড তরুণ সঙ্ঘের পরাজয় হয়েছে। এদিন ১০ টি দলের মধ্যে ৫ টি খেলা সম্পন্ন হয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande