শিলঙের রিনজায় কুয়োর ভিতরে মৃত্যু দুই ভাই সহ পাঁচ শ্রমিকের
শিলং, ১১ জুলাই (হি.স.) : মেঘালয়ের রাজধানী শিলঙের রিনজাহ থানার অন্তর্গত লাপালাং এলাকায় একটি বেসরকারি নির্মাণস্থলের কুয়োর ভিতরে শ্বাসরোধে দুই ভাই সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই ভাই কুয়োর ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে নেমেছিল
শিলঙে কুয়োর ভিতরে মৃত্যু দুই ভাই সহ পাঁচজনের


শিলং, ১১ জুলাই (হি.স.) : মেঘালয়ের রাজধানী শিলঙের রিনজাহ থানার অন্তর্গত লাপালাং এলাকায় একটি বেসরকারি নির্মাণস্থলের কুয়োর ভিতরে শ্বাসরোধে দুই ভাই সহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুই ভাই কুয়োর ভিতরে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে নেমেছিলেন।

আজ শনিবার পূর্ব খাসিপাহাড়ের পুলিশ সুপার বিবেক সিয়েম এ খবর দিয়ে জানান, ঘটনা গতকাল শুক্রবার সন্ধ্যারাত প্রায় সাড়ে সাতটা নাগাদ সংঘটিত হয়েছে। লাপালাং এলাকায় একটি বেসরকারি নির্মাণস্থলের কুয়োয় জমা জল পাম্পের সাহায্যে বের করতে নেমেছিলেন চার শ্রমিক। অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার বলেন, ওই সময় ব্যবহৃত জেনারেটর থেকে নির্গত ধোঁয়া বা বিষাক্ত গ্যাসে তাঁরা সংজ্ঞাহীন হয়ে পড়েন।

শ্রমিকদের মধ্যে একজন কোনওরকমে কুয়ো থেকে উঠে স্থানীয় বাসিন্দাদের বিষয়টি জানান। এর পর এলাকার দুই ভাই আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে কুয়োর ভিতরে নামলে তাঁরাও একইভাবে ধোঁয়া বা বিষাক্ত গ্যাসের প্রভাবে সংজ্ঞাহীন হয়ে যান।

ঘটনার পর স্টেট রেসকিউ টিম (এসআরটি) উদ্ধার অভিযান চালিয়ে কুয়ো থেকে পাঁচজনকে উদ্ধার করে। তাঁদের দ্রুত নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজিওনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিক্যাল সায়েন্সেস (নেইগ্রিমস)-এ নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার পর রিনজাহ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ সুপার জানান, ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande