অন্তঃসত্ত্বা মহিলাকে নির্যাতনের অভিযোগে প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস গ্রেফতার , চাঞ্চল্য বেহালায়
কলকাতা, ১১ জুলাই (হি. স.): বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডে অন্তঃসত্ত্বা এক মহিলাকে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিন ধরে অত্যাচারের অভিযোগে প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস ও তাঁর সহযোগী ভোলা সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এল
অঞ্জন দাস


কলকাতা, ১১ জুলাই (হি. স.): বেহালার ১২৯ নম্বর ওয়ার্ডে অন্তঃসত্ত্বা এক মহিলাকে শারীরিক নির্যাতন, প্রাণনাশের হুমকি এবং দীর্ঘদিন ধরে অত্যাচারের অভিযোগে প্রাক্তন কাউন্সিলর অঞ্জন দাস ও তাঁর সহযোগী ভোলা সরকারকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগকারী বিজয়া ঘোষের দাবি, ২০২০ সালে তাঁদের পরিবার বিজেপির সমর্থক হওয়ায় রাজনৈতিক আক্রোশ থেকেই বারবার হুমকি ও হামলার শিকার হতে হয়। তাঁর অভিযোগ, অন্তঃসত্ত্বা অবস্থায় অঞ্জন দাস তাঁকে পেটে লাথি মারেন এবং পরিবারের সদস্যদের প্রাণে মেরে ফেলার হুমকিও দেন। এই ঘটনার জেরে তাঁদের পরিবার দীর্ঘদিন মানসিক যন্ত্রণার মধ্যে ছিল বলেও অভিযোগ করেছেন তিনি।সরকার পরিবর্তনের পর সম্প্রতি বিজয়া ঘোষ পর্ণশ্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।গ্রেফতারের পর শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য অঞ্জন দাসকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের বাইরে বিক্ষোভের সৃষ্টি হয়। অভিযোগ, বিজেপি কর্মী-সমর্থক ও স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশের গাড়ি ঘিরে স্লোগান দিতে থাকেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।তবে অভিযুক্তদের পক্ষ থেকে এই অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সব দিক খতিয়ে দেখে আইনানুগ তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande