শ্রীভূমির আসিমগঞ্জে বেহাল ৮ নম্বর জাতীয় সড়ক, দ্রুত সংস্কারের দাবি
পাথারকা‌ন্দি (অসম), ১১ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানা‌ধীন আসিমগঞ্জে ৮ নম্বর জাতীয় সড়‌কের একাধিক স্থানে পুকুরসম গ‌র্তের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার পথচারী এবং যানবাহন চালকেরা। অভি‌যোগ, দীর্ঘদিন ধরে
আসিমগঞ্জে ৮ নম্বর জাতীয় সড়ক


পাথারকা‌ন্দি (অসম), ১১ জুলাই (হি.স.) : শ্রীভূমি জেলার অন্তর্গত পাথারকা‌ন্দি থানা‌ধীন আসিমগঞ্জে ৮ নম্বর জাতীয় সড়‌কের একাধিক স্থানে পুকুরসম গ‌র্তের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার পথচারী এবং যানবাহন চালকেরা।

অভি‌যোগ, দীর্ঘদিন ধরে অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে সৃষ্ট গর্তগুলোর সংস্কার না করানোয় এখন ভয়াবহ রূপ ধারণ করেছে। ঘন ঘন দুর্ঘটনা সহ সড়কপ‌থে জনগ‌ণের চলাচল দায় হ‌য়ে উঠে‌ছে। বিশেষ করে বর্তমান বর্ষাকালে গর্তগুলো জ‌লে প‌রিপূর্ণ হ‌য়ে পরিস্থিতি আরও বিপজ্জনক ক‌রে তুলে‌ছে। এই পরিস্থিতিতে না‌জেহাল হ‌য়ে অব‌শে‌ষে বেহাল এই সড়ক‌টির হাল ফেরা‌তে সরব হ‌য়েছেন এলাকার ভুক্ত‌ভোগীরা।

এ ব্যাপা‌রে ছাত্রনেতা তথা জি‌পিএফ-এর সভাপ‌তি বদরুল হক জানান, বেহাল সড়‌কের রুগ্ন দশা নি‌য়ে ইতিম‌ধ্যে বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ ক‌রা হ‌য়ে‌ছে। সড়ক মেরামত করা না হ‌লে এলাকার জনগণ বৃহত্তর গণ-আন্দোলনে নাম‌তে বাধ্য হ‌বেন, জানান বদরুল হক।

এদিকে গণ-আন্দোলনের খব‌র পেয়ে বিভাগীয় কর্তৃপ‌ক্ষ আজ শ‌নিবার রাতের মধ্যেই সংযুক্তা সুইটসের সম্মুখ সহ আশপা‌শে ঝুঁকিপূর্ণ গর্তগুলো ভরাটের কাজ শুরু করেবে ব‌লে জানা‌নো হ‌য়ে‌ছে।

হিন্দুস্থান সমাচার / মনোজিৎ দাস




 

 rajesh pande