কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনে দুটি খেলা অমীমাংসিত
কলকাতা, ১১জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে দশম দিনে তৃতীয় ডিভিশনের খেলায় কুমোরটুলি - ব্যাতোর খেলা হাইকোর্ট মাঠে অমীমাংসিতভাবে শেষ হয়েছে। আই এফ এ জানিয়েছে যে, নির্ধারিত সময়ে এই খেলা ৩ - ৩ গোলের ব্যবধানে শেষ হয়। বি জি প্রেস মাঠে - চাঁদনি স
কলকাতা ফুটবল লিগের তৃতীয় ডিভিশনের খেলা


কলকাতা, ১১জুলাই (হি. স.) : কলকাতা ফুটবল লিগে দশম দিনে তৃতীয় ডিভিশনের খেলায় কুমোরটুলি - ব্যাতোর খেলা হাইকোর্ট মাঠে অমীমাংসিতভাবে শেষ হয়েছে।

আই এফ এ জানিয়েছে যে, নির্ধারিত সময়ে এই খেলা ৩ - ৩ গোলের ব্যবধানে শেষ হয়। বি জি প্রেস মাঠে - চাঁদনি স্পোর্টস ক্লাব ও বেহালা আ্যথলেটিক স্পোর্টস আ্যসোসিয়েশন এর মধ্যেই খেলা গোলশূন্য ভাবে শেষ হয়েছে। এদিকে, বাটা স্পোর্টস ক্লাব ০-২ ব্যবধানে ওয়াই এম সি এ মাঠে বেহালা ইয়ূথস আ্যসোসিয়েশনের কাছে পরাজিত হয়।

অন্যদিকে, বি ওয়াই এস এভারগ্রীন ক্লাব টাউন মাঠে ৫ গোলে হাওড়া উদ্যোগীকে হারায়। তালতলা মাঠে রামকৃষ্ণ স্পোর্টিং ক্লাব ৩-০ গোল ব্যবধানে ওয়েস্ট বেঙ্গল আ্যসোসিয়েশন অফ দ্য ডিফ কে এদিন হারিয়ে দিয়েছে।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande